শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৫
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

পটুয়াখালীতে গুজব ঠেকাতে পুলিশের সঙ্গে প্রচারণায় এমপি অ্যাডভোকেট শাহজাহান মিয়া

ডেক্সরিপোর্ট:পটুয়াখালী-১ আসনের এমপি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছেন,বিএনপি প্রথমে পদ্মা সেতু নির্মাণে বাঁধা সৃষ্টি করে একের পর এক ষড়যন্ত্র চালায়। যখন দেশরত্ন শেখ হাসিনার সরকার পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে নিজস্ব অর্থায়নে করার উদ্যোগ নিলেন।শেষে কোনো উপায়ান্ত না পেয়ে পদ্মা সেতুতে মাথা প্রয়োজন এমন অপপ্রচারমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন। বিরোধী দল এটা বোঝে না, যারা প্রাণ হারাচ্ছে তারা এই দেশেরই মানুষ।

বৃহস্পতিবার পটুয়াখালী জেলা পুলিশের আয়োজিত সপ্তাহব্যাপী গণসচেতনতা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

পটুয়াখালী পুলিশের এসপি মইনুল হাসানের সভাপতিত্বে এ সময় অংশ নেয় ডিসি মো.মতিউল ইসলাম চৌধুরী,পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার,স্থানীয় পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিরা।

এসপি মইনুল হাসান বলেন, পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা এবং রক্ত লাগবে এমন শিরোনামে গুজব প্রতিহত করতে পটুয়াখালীর ৬৩৮ শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার অভিযান কার্যক্রম শুরু করেছে পটুয়াখালী জেলা পুলিশ।এ ছাড়াও নিয়মিত লঞ্চ, বাস টার্মিনাল এবং এলাকায় লিফলেট বিতরণ করছে পুলিশ।