বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথন এর উদ্বোধন

ডেক্সরিপোর্ট  বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এর অংশ হিসেবে ডিজিটাল ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১০ জানুয়ারি) বিকেল ৩ টায় বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে এর উদ্বোধন করেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এনডিসি পিএসসি। ২৮ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ও ৬৬ ইস্ট বেঙ্গলের পরিচালনায় সেনানিবাসের মাল্টিপারপাস হল চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথনটি একই জায়গায় শেষ হয়। ডিজিটাল ম্যারাথনের উদ্বোধনী দিনে ৫ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়।

এসময় ৭ পদাতিক ডিভিশনের কর্মকর্তাসহ ৫ শতাধিক সেনাসদস্য এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান, ব্রিগেডিয়ার জেনারেল জিএম শরিফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল কাজী আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ৭ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১।