বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  স্বাধীনতার মহান স্থপতি, বাংলার অবিসংবাদিত নেতা, রাজনীতির মহাকবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখা।

রবিবার ১০ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় উপজেলার পোদ্দার মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে কর্মসূচীর শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করা হয়।এর পরে বিনম্র শ্রদ্ধায় ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আঃ লীগ নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকে একটি মিছিল বের হয়ে জয়বাংলা, জয়বঙ্গবন্ধু, হাসিনা, নৌকা স্লোগানে গোটা ফুলবাড়ী শহরকে প্রকম্পিত করে তোলে।মিছিলটি ফুলবাড়ী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

উপজেলা আ’ লীগের সভাপতি আতাউর রহমান শেখ এর সভাপতিত্বে অনু্ষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য ও সাবেক তুখোর ছাত্র নেতা আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিয়া, উপজেলা আ’ লীগের যুগ্মসাধারণ সম্পাদক নুরল হুদা দুলাল, উপজেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন -অর রশিদ হারুন প্রমুখ।