বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

শামীম আহমেদ  আজ (১০ই)জানুয়ারী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরিশাল সিটি মেয়র,জেলা ও মহানগর আওয়ামীলীগ,কৃষকলীগ,শ্রমীকলীগ,জেলা ও মহানগর যুবলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

আজ রোববার সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয় সংলগ্ন এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, জেলা আওয়ামীলীগ সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা,মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসাইন,সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা।

এছাড়াও এখানে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সমাজিক সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটি উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ের সমানে অলোচনা সভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ।