বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

সিলেটে কয়েদির আত্মহত্যা: এক কারারক্ষী বরখাস্ত

ডেক্সরিপোর্ট  সিলেট কেন্দ্রীয় কারাগারে রুবেল মিয়া নামের এক কয়েদির আত্মহত্যার ঘটনায় কারারক্ষী ছাইনুলকে বরখাস্ত এবং অপর দুই কারারক্ষী প্রাণ গোপাল ও মো. বদরুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি রবিবার থেকে তাদের কার্যক্রম শুরু করেছে।

দায়িত্বে অবহেলার দায়ে তাদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মনজুর হোসেন। এর আগে, কারা অধিদপ্তর সিলেট রেঞ্জের ডিআইজি কামাল আহমদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন-হবিগঞ্জে জেলার ও মৌলভীবাজারের ডেপুটি জেলার। রোববার থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানান তিনি।

কারা সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে কয়েদি রুবেল মিয়া তার ব্যবহৃত কম্বল দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুবেল মিয়া কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার পুত্র।