বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:১৪
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

কুড়িগ্রামে বন্যার পানিতে মাছ ভেসে যাওয়ায় চাষিদের লোকসান ১৪ কোটি টাকা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যায় ৬ হাজারের বেশি জলাশয় ভেসে মাছ চাষিদের প্রায় ১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান জানিয়েছেন।

এ বছর বন্যায় জেলার নয় উপজেলায় খামার, দিঘি ও পুকুর মিলে ছয় হাজার ২৪৭টি জলাশয় ভেসে গেছে যার আয়তন ৮৪৯ দশমিক ২ হেক্টর। পানিতে ভেসে যাওয়া মাছের পরিমাণ ৮৭৮ মেট্রিকটন। এছাড়া প্রায় ১৮২ মেট্রিকটন পোনা ভেসে গেছে। পানির তোড়ের অবকাঠামোগত ক্ষতিও হয়েছে। সব মিলিয়ে এ জেলায় মাছ চাষিদের প্রায় ১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।