রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৪৫
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

বরিশালের দুটি পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

শামীম আহমেদ   তৃতীয় ধাপে বরিশাল জেলার গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আাগামী ৩০ জানুয়ারি। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে।

সোমবার সকাল ১০টায় নগরীর নথুল্লাবাদ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রথমে গৌরনদী পৌর নির্বাচনে মেয়র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হারিছুর রহমান হারিছ ও বিএনপি’র জহির সাজ্জাদ হান্নান, ৯টি ওয়ার্ডের ২৯জন সাধারন কাউন্সিলর প্রার্থী এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৮জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম।

এদিকে দুপুরে মেহেন্দিগঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৩ মেয়র প্রার্থী যথাক্রমে আওয়ামী লীগের কামাল উদ্দিন খান, বিএনপি’র জিয়াউদ্দিন সুজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, ৯টি সাধারন ওয়ার্ডে ৩৪ জন কাউন্সিলর প্রার্থী এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৯জন নারী কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল-হাদী।

এসময় রিটার্নিং কর্মকর্তারা অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থীদের সহযোগীতা কামনা করেন। প্রতীক বরাদ্দের পরপরই গণসংযোগ সহ প্রচারণায় নেমে যান প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গৌরনদী পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ৯৬টি কক্ষে মোট ভোটার ৩৩ হাজার ৪০৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৭শ’ ৯৯ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৬শ’ ৯ জন।

অপরদিকে মেহেন্দিগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৭৫টি কক্ষে মোট ভোটার ২৫ হাজার ৮শ’ ৮৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১শ’ ৭৩জন এবং ১২ হাজার ৭শ’ ১৫ জন নারী ভোটার।