রবিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৫৭
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

বরিশালে ইশা ছাত্র আন্দোলনের জেলা সম্নেলন অনুষ্ঠিত,সভাপতি আশরাফুল,সেক্রেটারী আল আমিন

নিজস্ব প্রতিবেদক:বরিশালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারী)সকাল ১০টায় নগরীর চাঁদমারি রোডস্থ এম সি অডিটোরিয়ামে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইশা ছাত্র আন্দোলনের বরিশাল জেলা সভাপতি মুহাম্মাদ মুঈনুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম, বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক হাফোজ মুফতি নাসির উদ্দীন নাইস, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২০ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২১ সেশনের কমিটিতে সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সহ সভাপতি মুহাম্মাদ ছানাউল্লাহ, সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন এর নাম ঘোষনা করেন।