সোমবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩০
শিরোনাম :
লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী

নতুন বছরে আইনের সাথে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে অপরাধ নিয়ন্ত্রনে কাজ করতে হবে:ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন, নতুন বছরে পুলিশ সদস্যদের আইনের সাথে সাথে প্রযুক্তি সম্পর্কেও জানতে হবে।আইনের সাথে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে অপরাধ নিয়ন্ত্রনে কাজ করতে হবে।বর্তমানে আমরা মুজিব বর্ষে অবস্থান করছি।মুজিব বর্ষে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার পুলিশ হতে চাই।সে লক্ষ্যে কাজ করছে পুলিশ।কোন অবস্থাতেই যেন আইন শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।বিএমপি উত্তর বিভাগের সবাই একটি টিম।অপরাধ নিয়ন্ত্রনে এ টিম একযোগে কাজ করবে। সকল প্রকার ওয়ারেন্ট তামিল করার জন্য অভিযান আরও জোরদার করতে হবে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় বিএমপি উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেছেন,সকল মামলার ম্যারিট অনুযায়ী দ্রুত নিস্পত্তি করতে হবে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে।দেশের উন্নয়নের সাথে সাথে আমাদের মন মানষিকতার উন্নয়ন ঘটাতে হবে।বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নের্তৃত্বে দেশ আজ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর বছরে জনতার পুলিশে রুপান্তরিত হয়ে ২০৪১ সালে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে হলে পুলিশ বাহীনিকেও প্রযুক্তি নির্ভর আধুনিক পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ ফজলুল করিম, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)মোঃ ছগির হোসেন,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল সহ অন্যান্য পুলিশ সদস্যরা।