সোমবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫৩
শিরোনাম :
লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী

চীনের করোনার টিকা নিলেন এরদোগান

অনলাইন ডেস্ক:চীনের তৈরি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

বৃহস্পতিবার আঙ্কারা শহরের একটি হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, আমি টিকা নেওয়ার পর ভালো অনুভব করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এরদোগান বলেন, আমি বিশ্বাস করি সব রাজনৈতিক নেতা, সংসদ সদস্যদের উৎসাহ দেওয়ার জন্য করোনা টিকার আবেদন করা উচিত। এটাই হবে সঠিক সিদ্ধান্ত।

এ সময় তিনি দেশজুড়ে ২ লাখ ৫০ হাজার স্বাস্থ্যকর্মীকে টিকাকরণের আওতায় আনার কথা বলেন। তাদেরকে সম্মুখযোদ্ধা বলেও সম্বোধন করেন।

প্রথম পর্যায়ে চীনা সিনোভ্যাক বায়োটেকের ৩০ লাখ ডোজ করোনা টিকার চালান ৩০ ডিসেম্বর তুরস্কে পৌঁছায়।

সূত্র: আনাদলু এজেন্সি