শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০০
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

করোনার উৎস অনুসন্ধানে উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল

অনলাইন ডেস্ক:আট মাস পর ফের করোনায় মৃত্যু দেখল চীন। এমন এক সময় এই খবর এলো, যখন করোনার উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দল চীনের উহানে পৌঁছল।

বৃহস্পতিবার ডব্লিউএইচওর ১০ সদস্যের শক্তিশালী বিশেষজ্ঞ দলটি উহানে যায়। এর নেতৃত্ব দিচ্ছেন পিটার বেন এমবারেক। এদিকে আবারও বিশ্বে একদিনে করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ড হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় সাড়ে ১৬ হাজার মানুষ। একই সময়ে আক্রান্ত হয়েছেন সাড়ে সাত লাখ। এ নিয়ে বিশ্বে কোভিড রোগী ৯ কোটি ২৮ লাখ ছাড়িয়ে গেছে। করোনায় প্রাণ হারিয়েছেন ১৯ লাখ ৯০ হাজার মানুষ। খবর বিবিসি ও এএফপিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা মহামারি আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনার উৎস অনুসন্ধানে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে চীনের উহানে পাঠাতে বেশ কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল ডব্লিউএইচও। গত মাসে ডব্লিউএইচও ঘোষণা দেয়, বিভিন্ন দেশের ১০ জন বিজ্ঞানীর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক তদন্ত দল ২০২১ সালের জানুয়ারিতে উহান যাবে।

তবে চীন অনুমতি না দেওয়ায় চলতি মাসের শুরুর দিকে নির্ধারিত সময়ে চীনে যেতে পারেনি তদন্ত দল। এতে তদন্তের বিষয়ে চীনের আগ্রহ নিয়ে সন্দেহ দেখা দেয়। এ ঘটনায় হতাশা প্রকাশ করে ডব্লিউএইচও। চীন জানায়, তদন্ত দলকে যথাসময়ে অনুমতি দেওয়ার ক্ষেত্রে একটা ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে। অবশেষে ডব্লিউএইচওর তদন্ত দল উহানে গেল।

ডব্লিউএইচওর অনুসন্ধানী মিশনের নেতা পিটার বেন এমবারেক জানিয়েছেন, বিশেষজ্ঞ দলটি উহানে যাওয়ার পর চীনের নিয়ম অনুসারে ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবে। এ সময় তারা একটি হোটেলে অবস্থান করবে। তিনি বলেন, ২ সপ্তাহ পর আমরা বাইরে যেতে পারব। সশরীরে চীনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারব। আমরা যেসব জায়গায় যেতে চাইব, সেখানে যেতে পারব।

এদিকে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলের উহানে যাওয়ার আগে থেকেই দেশটিতে করোনার সংক্রমণ ফের বাড়তে থাকে। শুধু তা-ই নয়, প্রায় ৮ মাস পর বৃহস্পতিবার দেশটিতে করোনায় একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি চীনা কর্তৃপক্ষ। তারা শুধু জানিয়েছে, ওই ব্যক্তি হেবেই প্রদেশের বাসিন্দা। প্রদেশটির বেশ কিছু শহরে লকডাউন জারি আছে।

২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু : বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২৮ লাখ ৮১ হাজার ১০৬ জন। মারা গেছেন ১৯ লাখ ৮৯ হাজার ১২০ জন। অবস্থা আশঙ্কাজনক ১ লাখ ১২ হাজার ১৫৫ জনের।

সুস্থ হয়েছেন ৬ কোটি ৬৪ লাখ ২৭ হাজার ৮২৯ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন রেকর্ড ৭ লাখ ৪৬ হাজার ২৪২ জন, মারা গেছেন রেকর্ড ১৬ হাজার ৪৪৬ জন।

বিশ্ব তালিকায় শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৩১৪ জন, মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজার ৯৩০ জন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে রোগী ১ কোটি ৫ লাখ ১২ হাজার ৮৫৬ জন, মৃত্যু হয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৫০ জনের।

বিশ্বে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৮২ লাখ ৫৭ হাজার ৪২৫ জন, মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৯ জন। চতুর্থ স্থানে রাশিয়ায় রোগীর সংখ্যা ৩৪ লাখ ৯৫ হাজার ৯৮৪ জন, মারা গেছেন ৬৩ হাজার ৯২৩ জন।