সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:০১
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পটুয়াখালীতে ট্রলিচাপায় শিক্ষকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর বাউফলের ট্রলির চাপায় মো. সরোয়ার হোসেন (৩২) নামের এক প্রভাষক নিহত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সরোয়ার কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক ছিলেন।

স্থানীয় বাসিন্দা মো. কামরুল হাসান বলেন, শনিবার সকাল পৌনে ৯টার দিকে তিনি মোটরসাইকেল করে বাউফল সাব-রেজিষ্ট্রি অফিসের পথ অতিক্রম করতে ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে চাপা দিলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ দুর্ঘটনার ব্যাপারে কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত না করেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।