বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

নলছিটি থানায় নতুন ওসির যোগদান

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠির নলছিটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) হিসেবে যোগদান করেছেন আলী আহমেদ। শনিবার দুপুরে তিনি নলছিটি থানায় উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুত্র।

তিনি গত (২০ নভেম্বর) রাঙ্গাবালী থানা থেকে বদলি হয়ে ঝালকাঠি জেলা পুলিশে ৩ জানুয়ারী যোগদান করেন। এরপরে পুলিশ বিভাগের উর্ধতন কর্মকর্তাদের আদেশে শনিবার দুপুরে তিনি আনুষ্ঠানিক ভাবে নলছিটি থানার ওসি হিসেবে যোগদান করেন।

পটুয়াখালী থেকে সদ্য বিদায়ী এ দক্ষ নীতিবান, বিচক্ষণ পুলিশ কর্মকর্তা রাঙ্গাবালী থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা সাভাবিক ও পুলিশি সেবা দিয়ে সাধারণ মানুষের আস্থার প্রতিক হিসাবে পরিচিতি পেয়েছেন।

সদ্য যোগদান করে নবাগত ওসি আলী আহমেদ বলেন, জনগনের দরজায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে জনগনের পুলিশ হতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সব রকম অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন নতুন ওসি আলী আহমেদ ।