সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:১৩
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ভোলায় ৪০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর উপজেলায় ৪০ পিচ ইয়াবা সহ মো. নুরনবী চৌকিদার (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার(১৫ জানুয়ারী) সন্ধা ৬ টার দিকে ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি ২নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. নুরনবী চৌকিদার ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি ২নং ওয়ার্ডের মো. আলমগীর চৌকিদারের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান খান ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে, ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি ২নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. নুরনবী চৌকিদার নামে এক ব্যাক্তিকে ৪০ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।