সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:২৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপি-জামায়াত সমর্থিত দুই প্রার্থীর ৩ গুণের বেশি ভোট পেয়েছেন কাদের মির্জা

ডেস্ক রিপোর্ট:নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জা বিএনপি ও জামায়াত সমর্থিত দুই প্রার্থীর মোট ভোটের ৩ গুণেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।

নির্বাচনে আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) মোশারফ হোসেন পেয়েছেন ১ হাজার ৪৫১ ভোট। বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থী মিলে পেয়েছেন ৩২২৯ ভোট।

ফলে কাদের মির্জা তিনগুণেরও বেশি ভোটে জয়ী হয়েছেন।

শনিবার বিকালে মোট ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম।