শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে যাত্রা শুরু করেছে অনলাইন শপ ‘ইউনিকর্ন’

বিশেষ প্রতিবেদক,বরিশাল  অনলাইনে ২৪ ঘন্টা বিক্রয়সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে বরিশালে চালু হয়েছে অনলাইন শপ “ইউনিকর্ন”। শপটিতে তরুন ও রুচিশীল ছেলে-মেয়েদের এক্সপোর্ট কোয়ালিটির বিভিন্ন গার্মেন্টস আইটেমের পাশাপাশি রয়েছে দেশি বিদেশি বিভিন্ন কসমেটিকসের সমাহার।

বরিশাল সিটির মধ্যে পণ্য অর্ডার করলেই মাত্র ৩ ঘন্টায় বাসায় পৌছে দেবে প্রতিষ্ঠানটির ডেলিভারীম্যান। তবে এক্ষেত্রে ক্রেতাদের জন্য থাকছে সুবর্ণ অফার। বরিশাল সিটি কর্পোরেশনের বাসিন্দাদের জন্য হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। এছাড়া পন্য পছন্দ না হলে রিটার্ন সুবিধা রয়েছে। (শপ লিংক Facebook.com/Unicorn7f)

মূলত বরিশালে অনলাইনে এই ধরনের আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিক্রয় সেবা দিয়ে থাকলেও “ইউনিকর্ন” একেবারে ব্যতিক্রম এবং নির্ভেজাল সেবা দিয়ে আসছে। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তার পাশাপাশি গ্রহণযোগ্যতাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

প্রতিষ্ঠানটির একাধিক ক্রতা জানান, বাহিরের দোকানের থেকে কম দামে জেন্টস ও লেডিস আইটেম পাচ্ছি। এছাড়া তাদের কর্মীরা বরিশাল শহরে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে। ফলে ভাড়া ও সময় উভয়টা বেঁচে যাওয়ায় স্বস্তিতে আছেন গ্রাহকেরা। নির্ভেজাল বিক্রয়োত্তর সেবা দেওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আগ্রহ দিনে দিনে বাড়ছে বলে মনে করছেন গ্রাহকরা।

প্রতিষ্ঠানটির পরিচালক’রা জানান, ক্রেতাদের নির্ভেজাল বিক্রয়সেবা দেওয়ার কারণে প্রতিনিয়ত তাদের প্রতিষ্ঠানে গ্রাহক বাড়ছে। বেশ কয়েকজন ডেলিভারীম্যান দ্বারা সঠিক সময়ে বাসায় গিয়ে পণ্য পৌছে দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের বাসিন্দাদের এক্ষেত্রে কোনো ডেলিভারী চার্জ দিতে হচ্ছেনা। ফলে অনেক ক্রেতাই প্রত্যাশিত সার্ভিসে উৎসাহিত হচ্ছেন।

তারা জানান, ক্রেতা সন্তুষ্টি বজায় রেখে গ্রাহকদের সামনে আরও নতুন কিছু দিতে “ইউনিকর্ন” এর আন্তরিকতার কমতি থাকবে না।