মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

জন্ম নিবন্ধন করে দেওয়ার কথা বলে ইউনিয়ন পরিষদ ভবনে ধর্ষণ, গ্রেফতার ১

ডেক্সরিপোর্ট  জামালপুর বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়ন পরিষদ ভবনে এক গার্মেন্টস নারী কর্মী ধর্ষিণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে উঠায় সোমবার(১৮ জানুয়ারি) দিবাগত রাতে নীলাক্ষিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ধর্ষক নাজমুল হক বাবুকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

জানা যায়,১৪ জানুয়ারি রাতে বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের নাজমুল হক বাবু (২২) জন্ম নিবন্ধনের কাগজ করে দেওয়ার কথা বলে এক নারী গার্মেন্টস কর্মীকে ইউনিয়ন পরিষদ ভবনে ডেকে আনেন। ভবনের ভিতরে যাওয়ার পর নীলাক্ষিয়া ইউনিয়নের উদোক্তা নাজমুল হক বাবু অপর একজনের সহায়তায় ওই নারীকে জোর পূর্বক ধর্ষণ করেন।

পরে ওই নারী নীলাক্ষিয়া বাজারের কয়েকজনকে বিষয়টি অবগত করেন। কিন্তু প্রতিকার না পেয়ে কশীগঞ্জ থানায় অভিযোগ করেন। থানায় অভিযোগ গ্রহণের পর বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম প্রাথমিক তদন্ত শেষে সোমবার দিবাগত রাতে নাজমুল হক বাবুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।