বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৭
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বকশীগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে ১৬ জন এতিম শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়েছে।
অরফান্স বিডি ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ পৌর শহরের এনএম উচ্চ বিদ্যালয় মাঠে নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়।

বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকীর সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।

এ সময় শ্রীবরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক, সাবেক সহকারী অধ্যাপক আফসার আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের পৌর কমিটির সভাপতি প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক, অরফান্স বিডি ফাউন্ডেশনের জামালপুর জেলা প্রতিনিধি মো. আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬ জন শিক্ষার্থীর মাঝে ৩ হাজার ৮০০ টাকা করে মোট ৬০ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়।