বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বকশীগঞ্জে বসতভিটা ও ফসলি জমি দখলের অভিযোগ

নুরুল ইসলাম মোল্লা,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে বসতভিটা, ফসলি জমি, মার্কেট, ইটভাটা বেদখল এবং চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার।

বুধবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার পানাতিয়াপাড়া এলাকায় নিজ বাড়ীর সামনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভূক্তভোগী পরিবার।
লিখিত বক্তব্যে মোখলেছুর রহমান জুয়েল তালুকদার অভিযোগ করেন, তার বৈমাত্রীয় ভাই ফরহাদ হোসেন তালুকদার, শাহজাহান তালুকদার ও তাদের ছেলেরা বসত ভিটা, ফসলি জমি, ইটভাটাসহ বকশীগঞ্জ বাজারের মার্কেট জোরপূর্বক দখল করেছে। সেই সাথে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, নানাভাবে হুমকি দিয়ে শ্রমিক কর্মচারীদের কাজে যেতে বাধা দিয়ে ইটভাটা বন্ধ করে রেখেছে, জমিতে কোন প্রকার ফসল ফলাতে দিচ্ছে না।

এ সময় মশিউর রহমান শোয়েব তালুকদার, মেহেরুন নেছা, রোকসানা বেগম, নাফিসুর রহমান তালুকদারসহ ভূক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের সকলের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।