বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

পিরোজপুরে দুই যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষরা

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের নাজিরপুরে দুই যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছেন প্রতিপক্ষরা। এ সময় অপর এক যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং মো. ফারুক হাওলাদার, শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিঠু ও সহ-সভাপতি রনি হাওলাদার।

গুরুতর আহত রনি হাওলাদার ও মিজানুর রহমান মিঠুকে রাতেই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফারুক হাওলাদার বলেন, রাতে নাজিরপুরে দলীয় কাজ সেরে তিনজন একটি মোটরসাইকেলে করে শ্রীরামকাঠী বন্দরের দিকে যাচ্ছিলাম। এ সময় ভীমকাঠীর বালাবাড়ির কাছে পৌঁছালে দেখতে পাই সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলা রয়েছে।

সেখানে পৌঁছাতেই সড়কের দুপাশ থেকে অপেক্ষায় থাকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান সবুজ ও স্থানীয় মহিউদ্দিনের নেতৃত্বে প্রায় ২৫-৩০ সন্ত্রাসী দা-রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলেও জানান তিনি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান সাংবাদিকদের জানান, রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।