বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

পটুয়াখালীতে বাবার ভ্যানের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর মহিপুরে বাবার ইঞ্জিনচালিত ভ্যানের নিচে চাপা পড়ে নিহত হয়েছে মো. বাবুল (১১) নামে এক শিশু। এ ঘটনায় বাবুলের বাবা মো. রুহুল আমিন আহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে মহিপুর সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল ওই ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে রুহুল আমিন নিজের ভ্যানে গাছবোঝাই করে মোয়াজ্জেমপুর থেকে মহিপুরের স’মিলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার ছেলে বাবুল ভ্যানের ওপর বসেছিল।

ভ্যানটি নিজশিববাড়িয়া এলাকায় পৌঁছে রাস্তার খাদে পড়ে গেলে বাবুল গাছের নিচে চাপা পড়ে মারা যায়। এ ঘটনায় বাবা রুহুল আমিনের ডান পা ভেঙে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।