বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের মৃত্যু

কুয়াকাটা প্রতিনিধি  কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবলু (৩০) নামের এক পর্যটকের মত্যু হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

মৃত বাবলু ঝিনাইদহ সদর উপজেলার ধোপাকাটা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাবুল ও তার ছেলে মাহিমসহ প্রায় ৫৫ জনের একটি দল কুয়াকাটায় ভ্রমণে আসেন। পরে দুপুরে তারা তিন-চারজন মিলে সৈকতে গোসল করতে নামেন।

এ সময় বাবুল উচ্ছ্বসিত হয়ে লাফ দেন এবং মাটিতে পড়ে ঘাড়ে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পরেন। স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।