বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

পাথরঘাটায় ৩শ’ হাঙ্গরের বাচ্চা জব্দ, ১৩ জেলেকে জরিমানা

বরগুনা প্রতিনিধি:বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় প্রায় ৩শ’ হাঙ্গরের বাচ্চাসহ ১৩ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদেরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা জেলেদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

আটক ব্যক্তিরা হলেন-আব্দুল খালেক মাঝি, মো. ইব্রাহিম, মো. সিদ্দিক, বাচ্চু, আসলাম, আলমগীর, ইসমাইল, ফোরকান, জাহাঙ্গীর, কালাম, আলাউদ্দিন, বশির ও ছালাম।

জানা গেছে- বুধবার সকাল ৯টার দিকে বিষখালী নদীর মোহনা সোনাতলা এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ডের দক্ষিণজোন পাথরঘাটা স্টেশনের সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা জানান, হাঙ্গর মাছ নিধন সম্পূর্ণ বেআইনি। তাই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ১৩ জন জেলেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হাঙ্গরগুলো ধ্বংস করার জন্য কেরোসিন দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।