বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

কাউখালীতে নাগরিক উদ্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা বিষয়ক সভা

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের কাউখালীতে নাগরিক উদ্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ আয়োজিত কোভিড-১৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ক্ষতিগ্রস্থদের সহায়তা বিষয়ে এক পরামর্শ সভা স্থানীয় আলকায়েদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

নাগরিক অধিকার দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা, নাগরিক উদ্যোগের এরিয়া ম্যানেজার উত্তম কুমার দাস, সহকরি এরিয়া ম্যানেজার রাকিবুল ইসলাম রনি, প্রেস ক্লাবের সভাপতি রতন কুমার দাস, সাধারন সম্পাদক এনামুল হক প্রমুখ।

সভায় করোনাকালে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কিভাবে ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা ও কোভিড-১৯ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই বিষয়ে সুপারিশ মালা তৈরি করা হয়।