বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বান্দরবানে জিপ উল্টে পাহাড়ের খাদে পড়ে ৪ শ্রমিক নিহত

ডেক্সরিপোর্ট  বান্দরবানের থানচি উপজেলায় জিপ উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবোঝাই একটি জিপ উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, জিপ উল্টে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।