শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পটুয়াখালীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতারক প্রেমিক আটক

পটুয়াখালী প্রতিনিধি  বিয়ের প্রলোভন দেখিয়ে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার বড়গোপালদী এলাকা থেকে ধর্ষক সাইফুল ইসলামকে (১৯) গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) সাইফুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দশমিনা উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে নানার বাসায় থেকে লেখা-পড়া করতেন ওই ছাত্রী। ছাত্রীর বাবা ঢাকায় কর্মরত থাকার সুবাদে ওই ছাত্রী ঢাকায় বাবার কাছে বেড়াতে যায়। ঢাকায় বেড়াতে গিয়ে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের সাহেব আলী প্যাদার ছেলে সাইফুল ইসলামের সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে প্রেম ও বিয়ের প্রলোভনে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন সাইফুল ইসলাম।

প্রতারক প্রেমিক সাইফুল ইসলাম ছাত্রীকে ঢাকায় গোপনে বিয়ে করেছে বলে ছাত্রীর নানা-নানীকে জানিয়ে স্বামী-স্ত্রীর মত দীর্ঘদিন বসবাস করেছেন। ছাত্রীর নানা হাসেম জানান, তাদের বিয়ের বিষয়টি সন্দেহ হলে সাইফুলের কাছে বিয়ের কাগজ পত্র দেখতে চাইলে সাইফুল বিভিন্ন অজুহাত দেখান।

ওই ঘটনায় মঙ্গলবার রাতে ছাত্রীর নানা মো. হাসেম হাওলাদার বাদী হয়ে দশমিনা থানায় সাইফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। দশমিনা থানা পুলিশ ওই দিন রাতেই উপজেলার বড়গোপালদী এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, ছাত্রীকে মেডিকেল পরিক্ষার জন্য বুধবার পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।