শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১১
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

ড্রাগন ফলের নাম ‘কমলাম’ রাখল গুজরাট

অনলাইন ডেস্ক  পদ্মফুলের মতো দেখতে ড্রাগন ফলের নাম পাল্টে ‘কমলাম’ রাখল গুজরাট রাজ্য সরকার।

ড্রাগন ফলটির নামের সঙ্গে ‘চীনা যোগ’ থাকার কারণে এর নাম বদলে পদ্ম ফুলের সংস্কৃত নামে ‘কমলাম’ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

পদ্মফুল হিন্দুদের জন্য পবিত্র এবং এটি ভারতের জাতীয় ফুলও।

মঙ্গলবার এক ঘোষণায় রূপানি বলেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী প্রতীক পদ্মফুল; যে পার্টিতে আছেন তিনি নিজে এবং প্রধানন্ত্রী নরেন্দ্র মোদিও।

তাছাড়া, ফলের নাম ড্রাগন হওয়াটাও উপযুক্ত নয়, এই নাম শুনলেই চীনের কথা প্রথমে মাথায় আসে। তাই আমরা এই ফলের নাম ‘কমলাম’ রাখছি।