মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

সেরামের অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের আগুন নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার দেশটির পুনেতে অবস্থিত এই প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দমকলকর্মীদের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

অক্সফোর্ড ও এস্ট্রাজেনকার উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। অগ্নিকাণ্ডের ঘটনায় ভ্যাকসিন উৎপাদনে কোনো ক্ষতি হয়নি জানিয়েছে কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের ঘটনার পর সেরামের সিইও আদার পুনাওয়ালা বলেন, আমাদের কাছে খবুই দুঃখজনক একটি খবর এসেছে। আগুনের কারণে এখন পর্যন্ত ৫ জনের প্রাণ হারিয়েছে। এই ঘটনায় আমরা ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমাদের ভ্যাকসিন উৎপাদন কার্যক্রমের কোনো ক্ষতি হয়নি।

দমকলবাহিনীর এক কর্মকর্তা বলেন, ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।

এনডিটিভি বলছে, বৃহৎ এই প্রতিষ্ঠানটি ১০০ একর জায়গার ওপর তৈরি। নির্মাণাধীন একটি ভবনে এই আগুনের ঘটনাটি ঘটেছে। ওই ভবনের কাছেই চলছে করোনা ভ্যাকসিন উৎপাদনের কাজ।