মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ঘুমাচ্ছিলেন ক্লিনটন!

অনলাইন ডেস্ক  কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নিয়েছেন জো বাইডেন। নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট উপস্থিত থাকেন। পাশাপাশি সাবেক প্রেসিডেন্টরাও উপস্থিত থাকেন। এদিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস শপথ নিয়েছেন।

এতসব ঘটনার মধ্যে যে বিষয়টি সবার নজর কেড়েছে তা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চোখ বন্ধ করে রাখা। বাইডেনের ভাষণের সময় ক্লিনটন ঘুমাচ্ছিলেন। ওই সময়ে ক্যামেরা তার দিকে তাক করা হয়। কিছু সময়ের জন্য ক্যামেরায় ধরা পড়েন ক্লিনটন। নিউ ইয়র্ক পোস্টসহ মার্কিন সংবাদমাধ্যমগুলোতে ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়।

নিজের স্ত্রী হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশসহ অন্যান্যদের সঙ্গে শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ৭৪ বছর বয়সী ক্লিনটন। কিন্তু সেখানেই তার চোখের পাতা বন্ধ করে রাখার একটি ফুটেজ ভাইরাল হয়ে যায়।

ফুটেজে দেখা যায় সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পেছনের সারিতে বসে রয়েছেন ক্লিনটন। এ সময় তার চোখের পাতা বোজানো রয়েছে। পরে সেই ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।