শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২০
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

পেনশন হিসেবে বাৎসরিক ২ লাখ ২১ হাজার ৪০০ ডলার পাবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক  হোয়াইট হাউস থেকে একদিন আগে বিদায় নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জো বাইডেন। ট্রাম্প প্রেসিডেন্ট পদ হিসেবে বিদায় নিলেও সাবেক প্রেসিডেন্টদের মতোই সুযোগ সুবিধা পাবেন।

সিএনএন জানিয়েছে, ট্রাম্প পেনশন হিসেবে বাৎসরিক ২ লাখ ২১ হাজার ৪০০ ডলার পাবেন। ট্রাম্পকে ইমপিচমেন্টের বিষয়টি সিনেটে রয়েছে। সেটি কার্যকর হলে ট্রাম্প এ অর্থ পাবেন কিনা তা নিশ্চিত নয়। এর আগে বারাক ওবামা বাৎসরিক ২ লাখ ৭ হাজার ৮০০ ডলার পেনশন পেয়েছিলেন।

সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প অভিজাত এলাকায় অফিস পরিচালনার জন্য ভাড়া পাবেন। এছাড়া যাবতীয় খরচ বহন করবে সরকার। ওই অফিসে যেসব কর্মী কাজ করবেন, সরকার বহন করবে তাদের খরচও। আর বিভিন্ন ভ্রমণ ও টেলিফোন খরচ বাবদ ভাতা পাবেন সাবেক হওয়া এই প্রেসিডেন্ট। তবে এই অর্থের পরিমাণ বছরে সর্বোচ্চ ১০ লাখ ডলার।

তবে অফিস ভাড়া কত হবে তার কোনো সীমা নেই। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা বছরে ৫ লাখ ডলারের বেশি ভাড়া নিয়েছেন। তবে জিমি কার্টার বছরে শুধুমাত্র ১ লাখ ১৮ হাজার ডলার নিয়েছেন।

সাবেক প্রেসিডেন্টের পরিবারের সদস্যরা পাবেন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা। পাবেন স্বাস্থ্য বীমা। তবে যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় বার্ষিক ৪ লাখ ডলার বেতন পান। এ ছাড়া নানা সুযোগ সুবিধাও পান।

সাবেক প্রেসিডেন্টদের জন্য পেনশনের রীতি চালু হয় ১৯৫৮ সালে। প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান দায়িত্ব ছাড়ার পর এক সময় আর্থিক সংকটে পড়েছিলেন। তখন থেকেই এই রীতি চালু হয়। এখন প্রেসিডেন্ট যে পেনশন পান তা মন্ত্রিপরিষদ সচিবের বেতনের সমান।