শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে টিএমএসএস এর অবহিত করণ সভা অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল(পিপিই পিপি) প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন শীর্ষক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার ২১জানুয়ারি দুপুর ২ টা হতে উপজেলা পরিষদ হল রুমে ফুলবাড়ী উপজেলা শাখা টিএমএসএস এর আয়োজনে এফসিডিও,ইইউ এবং পিকেএসএফ এর সহযোগিতা ও অর্থায়নে অনুষ্ঠিত অবহিত করণ সভায় সভাপতিত্ব করেন মাহমুদুর রশীদ পরিচালক, প্রকল্প সমন্বয়কারী,টিএমএসএস, বগুড়া।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, ফুলবাড়ী টিএমএসএস ব্রাঞ্চ ২ এর শাখা ব্যবস্থাপক মাবুদ খান, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, ডোমেইন প্রধান সাজ্জাদুর রহমান, ইএসডিও প্রতিনিধিবৃন্দ ও ফুলবাড়ী উপজেলা শাখার টিএমএসএস প্রতিনিধিবৃন্দ।