বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত, আহত ১

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর)  দিনাজপুরের ফুলবাড়ীতে গতরাত সাড়ে ১১টায় মধ্যপাড়া বাজার থেকে তিনজন মটরসাইকেল যোগে ফুলবাড়ী আসার পথে মহেশপুর মোড় নামক স্থানে বিপরিত দিক থেকে আসা খড়বোঝাই পিক-আপ ভ্যানের সাথে মুখোঁমূখী সংর্ঘষে ঘটনাস্থলে ফুলবাড়ী পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অসোক গুপ্ত এর একমাত্র ছেলে শুভজিৎ গুপ্ত (১৮) নামে ১ জন নিহত হন।

সেখান থেকে গুরুত্বর আহত অবস্থায় ফুলবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নির্মল গুপ্ত এর ছেলে কুড়িগ্রাম মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা প্রীতম গুপ্ত (২৬) ও কাঁটাবাড়ী গ্রামের কালিকান্ত রায়ের ছেলে পৃথীবি রায় (১৮) কে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক বলে ঐ রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে ব্যাংক কর্মকর্তা প্রীতম গুপ্ত মারা যান।

এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ী শহরে শোকের ছায়া নেমে আসে।