বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে ‘সেনা এলপি গ্যাসের’ পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:সেনা কল্যান সংস্থার ‘সেনা এলপি গ্যাস’ বরিশালের জোনের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর সদর রোডের হোটেল এরিনার সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনা এলপি গ্যাসের উপ-মহাপরিচালক কর্নেল মো. মাহবুবুর রহমান। বরিশাল রিজিওনাল ডিস্ট্রিবিউশন সেন্টারের সত্ত্বাধীকারী নিজাম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সেনা এলপি গ্যাসের হেড অব সেলস্ এন্ড মার্কেটিং মো. মূসা নাজিম।

সম্মেলনে বক্তব্য রাখেন সেনা এলপি গ্যাসের পরিবেশক আনোয়ার হোসেন হাওলাদার, আ ন ম সাইফুল আহসান আজিম এবং খন্দকার নুরুল সেলিম সহ অন্যান্যরা।

সম্মেলনে বরিশালের পরিবেশকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানের জন্য প্রধান অতিথির কাছ দাবি জানান।

প্রধান অতিথি সেনা এলপি গ্যাসের উপ-মহাপরিচালক কর্নেল মো. মাহবুবুর রহমান পরিবেশকদের উদ্ভুত সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে নিরসনের প্রতিশ্রুতি দেন। সম্মেলনে সেনা এলপি গ্যাসের বরিশাল অঞ্চলের সকল পরিবেশকরা উপস্থিত ছিলেন।