বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

কুমিল্লায় ১০ দিনপর শিশু’র মরদেহ উদ্ধার

এ আর রুহুল আমিন হাজারী কুমিল্লা জেলা প্রতিনিধি  কুমিল্লা মেঘনা উপজেলার বৈদ্যনাথপুরে নিখোঁজের দশ দিন পর ৫ বছর বয়সী রিফান হোসেন নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রিফান হোসেন ওই উপজেলার শরীফ হোসেনের ছেলে।

থানা অফিসার ইনচার্স মোঃ আব্দুল মজিদ জানান, শুক্রবার সকাল সাড়ে নয় টার সময় স্থানীরা ব্রীজের নিচে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলার ওমরাকান্দা ব্রীজের নিচ থেকে অর্ধগলিত ভাঁসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজের পর গত ১২জানুয়ারি রাতে শিশুটির পিতা শরীফ হোসেন থানায় সাধারন ডাইয়েরী করেন। ছেলেটির বাবা পেশায় কৃষক ছিলেন।
জেলাসহকারী পুলিশ সুপার হোমনা সার্কেল মোঃ ফজলুল করিম, বিষয়টি নিশ্চিত করে বলেন- শিশুটি নিখোঁজের পর থানায় সাধারন ডায়েরী করার পর প্রশাসনের তৎপরতার কোনো কমতি ছিল না, তবে পরিবারের পক্ষে শিশুটির ওপর জ্বীনের আসর লাগতে পারে এমন চিন্তায় শিশুটি উদ্ধারে কবিরাজী চিকিৎসাও করেন পরিবারের পক্ষ।

উপজেলার ৮ নং ইউনিয়ন ৩ং ওয়ার্ডের স্থানীয় মেম্বার মোঃ শফিকুল ইসলাম বলেন- মৃত শিশুটির মাতা রজনী বেগমকে শিশুটি নিখোঁজের পর উদ্ধারের তৎপরতার প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন -পুলিশ প্রসাশন কাজ করছে পাশে কবিরাজী তৎপরতা চলছে বলেও মেম্বারকে জানান শিশুটির মাতা।

পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান থানা পুলিশ।