বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

পথচারী বাঁচাতে শিবচরে রোগীবাহী অ্যাম্বুলেন্স উল্টে নিহত ২

ডেক্সরিপোর্ট  মাদারীপুরের শিবচরে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তিনজন।

শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা নামকরণ স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার বাবুর খানা গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের স্ত্রী খাদিজা বেগম (৫৫) ও অপরজন হলেন- একই উপজেলার পূর্ব দামুড়া গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান(১৭)। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় শিবচর হাইওয়ে পুলিশ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আসা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স শুক্রবার দুপুর ১টার সময় শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা নামকরণস্থানে এসে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

শিবচর হাইওয়ে থানার ওসি সোহরাব আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়। লাশ উদ্ধার করা হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি হাইওয়ে থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে।