বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ইটবোঝাই পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুজন।

শনিবার সকালে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম (৪০) বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের খরজাকাঠী গ্রামের সিরাজ মৃধার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের ভোজমহল গ্রামে তার শ্বশুরবাড়িতে থাকতেন।

জানা যায়, ইটবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সাইদুল ইসলাম নিহত হয়েছেন।

এ সময় অটোরিকশায় থাকা রাবেয়া বেগম (৩৫) ও তার ছেলে নাজমুল (৬) নামের দুইজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাকেরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাকেকরগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আলা-মামুন জানান, নিহতর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।