বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে মাথা গোঁজার ঠাঁই পেলেন ১৬৫ ভূমিহীন পরিবার

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ভুমিহীন গৃহহীন পরিবারের মধ্যে ঘর প্রদানের সরকারি সার্টিফিকেট ও জমির কবুলিয়তনামা, নামজারির কপি প্রদান করে উপজেলা প্রশাসন।

মুজিববর্ষ উপলক্ষ্যে এ উপজেলায় ১৬৫ পরিবারকে ২ শতক জমিতে সেমি পাকা ঘর করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ও উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার সুবিধাভোগীদের কাগজপত্র বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন সার্কেল এএসপি লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, কৃষি অফিসার মাহবুবুর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি শাহাজাদা মিয়া বাদশা, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টারসহ সরকারি কর্মকর্তা, চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকগণ প্রমূখ।

সুবিধাভোগী ফুলবাড়ী ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রামের জরিনা বেগম (৬০), আব্দুল সালেক (৩৫), কুটিচন্দ্রখানার আদরী বেগম (২৬) বলেন, হামার থাকার কোন ঠিকানা আছিল না। শেখের বেটি হামাক ঘর করি দিল, জমি দিল। হামার একটা ঠিকানা করি দিল এটাতে হামরা খুব খুশি। আল্লাহ ওমাক সুস্থ রাখুক, দীর্ঘদিন বাঁচে রাখুক।