শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরগুনা জেনারেল হাসপাতালে ১০ ডেঙ্গু রোগী শনাক্ত

ডেক্সরিপোর্ট: বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে ১০ জন রোগীকে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হিসাবে সনাক্ত করেছেন।

আক্রান্তদের মধ্যে চারজন বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা হলেন- সদর উপজেলার বাওলকর এলাকার আছিয়া বেগম, দক্ষিণ মনসাতলী এলাকার নাইম ও সবুজ এবং কদমতলা এলাকার হালিমা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৮ জুন বরগুনার ক্রোক এলাকার সাদেক, ২২ জুন পিটিআই এলাকার সাইফুল্লাহ এবং ২৩ জুন হেউলিবুনিয়া এলাকার রাব্বি জ্বরে আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের চিকিৎসকরা তাদের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া বিষয়টি নিশ্চিত করে হাসপাতালে ভর্তি করেন। কিন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের অবস্থার অবনতি হওয়ায় ১০ জুন সাদেককে এবং ২৪ জুন সাইফুল্লাহ ও রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া গত ১২ জুন কড়ইতলা এলাকার ফোরকান হাওলাদার, ১৭ জুন খাকবুনিয়া এলাকার আল-আমীন এবং ২৩ জুন বদনিখালী এলাকার অসীম কুমার মন্ডল জ্বরে আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের চিকিৎসকরা তাদের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানালে তারা তিনজনই বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা না নিয়ে অন্যত্র চলে যান।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নাইম বলেন, তিনি ঢাকা থাকেন। কয়েকদিন হলো বাড়িতে এসছেন। বাড়িতে আসার পর তিনি জ্বরে আক্রান্ত হলে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানান। বর্তমানে তিনি এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

সদর উপজেলার কদমতলা হালিমা বেগম বলেন, তিনি বাড়িতেই থাকেন। সম্প্রতি তিনি কোথাও বেড়াতেও যাননি। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানান। তখনই তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।

একই কথা বলেন বাওলকর এলাকার আছিয়া বেগম।

বরগুনা জেনারেল হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো: কামরুল আজাদ বলেন, বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ১০ জনকে আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছি। এদের মধ্যে ছয়জন অতি সম্প্রতি ঢাকা থেকে বরগুনা ফিরেছেন।