বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে থ্রিহুইলার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

ডেক্সরিপোর্ট  ঢাকা বরিশাল মহাসড়কের রেইনট্রি তলা এলাকায় থ্রিহুইলার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে থ্রিহুইলারের ছয় যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি থ্রি হুইলার ছয়জন যাত্রী নিয়ে বরিশাল থেকে রহমতপুর যাচ্ছিল। রেইনট্রিতলা নামক স্থানে পৌঁছালে আরেকটি মাহিন্দ্রা থ্রিহুইলার ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা জিসকা ফার্মাসিউটিক্যালসের কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রিহুইলারের সব যাত্রী কমবেশি আহত হয়। গুরুতর অবস্থায় ড্রাইভার বেলাল, হাসিবুল ও আশ্রাব আলীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জামাল হোসেন সাংবাদিকদের জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।