বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

ডেক্সরিপোর্ট  নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করেন মালিক ও শ্রমিকরা।

কমোডর গোলাম সাদেক জানান, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন নৌযান মালিক-শ্রমিকর। আজ রাত থেকেই নৌযান চলবে।

এর আগে, লঞ্চ দুর্ঘটনার মামলায় দুই লঞ্চ মাস্টারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেরিন আদালত। এ ঘটনার প্রতিবাদে বরিশাল-ঢাকা নৌপথে ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকেরা। এতে বরিশাল থেকে ঢাকাসহ সারাদেশের দূরপাল্লার যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন নৌপথের যাত্রীরা।