বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৪৭
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

ফুলবাড়ীতে বাসচাপায় চা বিক্রেতা নিহত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাসচাপায় আয়নাল হক (৩৫) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন।

আজ শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল হক উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল হক উপজেলা পরিষদ গেট সংলগ্ন দোকানে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি প্রতিদিনের মতো শনিবার সকালে হাঁটতে বের হলে খাজা পরিবহন নামে একটি বাস ব্র্যাকের মোড়ে আয়নালকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহতাস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। এমতাবস্থায় রংপুর নেওয়ার পথে মৃত্যু হয় আয়নালের।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন মরদেহ এখনও ফুলবাড়ীতে এসে পৌঁছায়নি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।