শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন,বন্দিদের মাঝে টিভি ও সেলাই মিসিন বিতরন

 

নিজস্ব প্রতিবেদক   বরিশালের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে বন্দিদের মাঝে বিভিন্ন উপকরন বিতরন করেন।

আজ (২৭) জানুয়ারি বুধবার সকাল ১০ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর এবং বরিশাল কেন্দ্রীয় কারাগারের আয়োজনে বরিশাল কারাগারের বন্দিদের চিত্ত বিনোদন ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে টেলিভিশন, শীতবস্ত্র কম্বল, নারী কয়েদিদের জন্য শাড়ি এবং সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, সিনিয়র সাংবাদিক এস এম ইকবাল, সনাক সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, প্রবেশন অফিসার জেলা প্রশাসক কার্যালয় সাজ্জাদ পারভেজ, বেসরকারি কারা পরিদর্শক রিজভীউল কবির, পরিচালক এনআরবিসি ব্যাংক মোস্তাফিজুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা শেষে কারাগারের বন্দিদের চিত্ত বিনোদন ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে বেসরকারি কারা পরিদর্শক ও সমন্বয়কারী অপসোনিন এর পক্ষ থেকে ২০ টি টেলিভিশন বিতরণ করা হয়।

 

পাশাপাশি পরিচালক এনআরবিসি ব্যাংক ও কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরন এবং অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির পক্ষ থেকে নারী কয়েদিদের মাঝে দুইটি সেলাই মেশিন এবং ৬০ জন কয়েদিদের জন্য শাড়ি বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক সহ কমিটির সদস্যদের সাথে নিয়ে কারাগার পরিদর্শন।