শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তারুণ্যের বার্তা’র সম্পাদক নাছির আহমেদ রনি’র ভগ্নিপতির দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক     বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মোঃ আমজাদ হোসেন গত মঙ্গলবার ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাত ৩ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

 

মৃতকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি দুই পুত্র, এক কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জানাযার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাগন ও বাংলাদের সরকারের পক্ষে উজিরপুর মডেল থানা পুলিশ এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী প্রশাসনের লোকজন নিয়ে গার্ড অফ অর্নার প্রদান করেন। পাশাপাশি লেবুখালি শেখ হাসিনা ক্যান্টনমেন্টের পক্ষ থেকে মেজর সরোয়ার এর নেতৃত্বে বিকেল ৪ ঘটিকায় দ্বিতীয় দফায় গার্ড অফ অর্নার প্রদান করেন।

 

বরাকোঠা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় তার জানাযার নামাজ শেষে মরহুম এর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তারুণ্যের বার্তার প্রকাশক ও সম্পাদক নাছির আহমেদ রনি সহ পরিবারবর্গ। মহান আল্লাহর কাছে প্রার্থনা তাকে যেন জান্নাতুল ফিরজাউস নসিব করেন।