বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম :
বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩

নোয়াখালীর চৌমুহনী বাজারে পিকআপ উল্টে ৪ শ্রমিক নিহত

ডেক্সরিপোর্ট:নোয়াখালীর চৌমুহনী বাজারে নির্মাণ শ্রমিকবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৯ জন।

রোববার সকাল ৭টার দিকে বেগমগঞ্জ-ফেনী সড়কের করিমপুর রোড সিঙ্গার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। তাদের সবার বাড়ি মোংলা ও খুলনা জেলায় এবং তারা নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবীর জানান, প্রতিদিনের মতো পিকআপভ্যানে নির্মাণ শ্রমিকরা ফেনী থেকে নোয়াখালীর একটি বহু ভবনে কাজ করার জন্য যাচ্ছিলেন।

সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরও তিন শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ১৯ জন।

এ ঘটনার পরপরই চৌমুহনী ফায়ার সার্ভিস ও মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ ১০ শয্যাবিশিষ্ট এবং বাকিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।