বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

পিরোজপুরে ধর্ষণ থেকে রক্ষা পেতে যুবককে কোপাল স্কুলছাত্রী!

পিরোজপুর প্রতিনিধি    পিরোজপুরের নাজিরপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানি করতে গিয়ে ভুক্তভোগী ছাত্রীর কোপে মো. সিরাজুল ইসলাম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) রাতে ঘটনাটি ঘটেছে।

আহত মো. সিরাজুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের আশ্রাফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে ওই ছাত্রী তাদের বাড়ির দোতালায় বসে বই পড়ছিল। এ সময় সিরাজুল তাদের ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনার সময় ডাক-চিৎকার করলেও তাকে ছাড়েনি যুবক। এতে নিজেকে রক্ষা করতে দা দিয়ে যুবকের মাথায় কোপ দিয়ে নিজেকে শ্লীলতাহানি থেকে রক্ষা করে মেয়েটি। পরে ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মোস্তফা কায়সার জানান, যুবকের মাথায় ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে।

সাতকাছিমা বাজার সমিতির সভাপতি মো. পান্নু ফরাজী জানান, ঘটনাটি শুনেছি। তবে ছাত্রীর বাবা তাদের সম্মানের কথা ভেবে কোনো মামলা দিতে রাজি হননি। তবে যুবকের পরিবার থেকে দাবি করা হচ্ছে সে কিছুটা মানসিক প্রতিবন্ধী।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, বিষয়টি শুনেছি। তবে কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।