রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

উজিরপুরে মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

উজিরপুর প্রতিনিধি    বরিশালের উজিরপুরে মায়ের সাথে অভিমান করে এক কলেজ ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বেলা ১১টায় কাংশী গ্রামের ছাত্রীর বসতঘর থেকে ঝুলন্ত ল্শা উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের কাংশী গ্রামের আনিচুর রহমান হাওলাদারের মেয়ে এইচ.এস.সি পড়ুয়া ছাত্রী আফরিন আক্তার (১৭) কে গত বুধবার রাতে মা লিপি বেগম লেখাপড়া নিয়ে সামান্য রাগারাগি করেন। এতে অভিমান করে ওই ছাত্রী নিজের বসতঘরের দ্বোতলায় আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। প্রথমে মা দেখতে পেয়ে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন ও স্থানীয়রা জড় হয়।

 

এরপর থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক ভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান একদল চৌকস পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারেরর কোন অভিযোগ না থাকলেও ছাত্রীর আকস্মিক আত্মহত্যার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এমনকি বিভিন্ন জনের মধ্যে কানাকানি চলছে। তবে হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কোন রহস্য উদঘাটন হয়নি।

মাতা লিপি বেগম জানান, আমার মেয়ে কি কারণে আত্মহত্যা করেছে তা আমার জানা নেই। আমার মেয়ের সাথে কোন ছেলেরও প্রেমের সম্পর্ক নেই।

মডেল থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঔই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।