বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৪৬
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বরিশালে এডাবের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত

তরিকুল ইসলাম:দেশে চলমান নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বিভিন্ন গুজব ছড়িয়ে যারা সমাজে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা বরিশাল এডাব এর উদ্যোগে ২৮ জুলাই রোববার সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এক মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন এডাব বরিশাল এর সভাপতি ও সেইন্ট-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।

অনুষ্ঠান পরিচালনা করেন এডাব বরিশাল এর সেক্রেটারি হাসিনা নিলা। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম, সমন্বয়কারী, এডাব।

মানব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আনোয়ার জাহিদ, উপদেষ্টা অইসিডিএ, বরিশাল, শাহ শাজেদা, প্রাক্তন অধ্যক্ষ, বরিশাল বিএম কলেজ, শুভংকর চক্রবর্তি, নির্বাহী পরিচালক, ম্যাপস।

বক্তারা দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অনাকাংখিত ঘটনার কথা উল্লেখ করেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা সমাজে বিশৃংখলা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির আহবান জানান।