বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে করোনার টিকা পৌঁছাবে শুক্রবার

ডেক্সরিপোর্ট    বরিশালে মহামারি করোনার টিকা শুক্রবার (২৯ জানুয়ারি) সকালের দিকে পৌঁছাবে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, টিকা সংরক্ষণগার আগে থেকেই প্রস্তুত রয়েছে। এখন মাঠ পর্যায়ে যারা টিকা দিবেন তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরই টিকা কার্যক্রম (৭ ফেব্রুয়ারি) বা তার কাছাকাছি সময়ের মধ্যে শুরু করা হবে।

ইতোমধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে যাদের টিকা দেওয়া হবে তাদের তালিকা জেলা প্রশাসকের কাছে পৌঁছানো হয়েছে। পরবর্তীতে অন্যান্য নাগরিকদের সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা নিতে হবে।

করোনার টিকা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তারা জানান, করোনার টিকা নিয়ে বিভ্রান্তি হবার কোন সুযোগ নেই। কারণ ভারত থেকে আসা টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত। তাই এই টিকা নিতে কোন আতঙ্ক নেই।