বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

একাত্তর টিভির ভিডিও এডিটর নিহতের ঘটনায় নলছিটি থেকে বাসের হেলপার গ্রেফতার

ডেক্সরিপোর্ট    ঢাকায় বাসচাপায় একাত্তর টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধর নিহতের ঘটনায় ভিক্টর পরিবহনের চালকের সহকারী মামুন হাওলাদারকে (৩৮) ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ ডেবরা শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামুন উপজেলার মাদবপাশা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার বিকালে একাত্তর টিভির অফিস থেকে মোটরসাইকেলে খিলক্ষেতের বাসায় যাচ্ছিলেন ভিডিও এডিটর গোপাল সূত্রধর। পেছন থেকে যাত্রীবাহী বাস ভিক্টর পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় বাসের চালক জাহাঙ্গীর হোসেন ও চালকের সহকারী মামুন হাওলাদার পালিয়ে যান। এ ঘটনায় গুলশান থানায় মামলা হলে পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়।

মোবাইল ফোন ট্র্যাকিং করে চালকের সহকারী মামুনের সন্ধান জানতে পারে পুলিশ। তিনি নলছিটি উপজেলার দক্ষিণ ডেবরা গ্রামে তার শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন।

বৃহস্পতিবার রাতে নলছিটি থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়।

নলছিটি থানার ওসি আলী আহমেদ বলেন, গ্রেফতার মামুনকে শনিবার গুলশান থানায় হস্তান্তর করা হবে।