বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি    কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি এবং সেবনকারীসহ ৫ জনকে আটক করছে ফুলবাড়ী থানা পুলিশ।
আটককৃতরা হলেন কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের নুর হোসেনের ছেলে বদিয়ার রহমান(৩২),রোস্তম আলীর ছেলে লায়ন (২৮) মনছুর আলীর ছেলে আব্দুল মতিন (৩৬),ধর্মপুর গ্রামের হারুন- রশিদ (২৬) এবং নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের পশ্চিম নেওয়াশী গ্রামের হাছেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০)।
ফুলবাড়ী থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার  বিকালে কাশিপুরে বদিয়ারের বাড়িতে মাদকের আসর বসেছে এমন সংবাদের প্রেক্ষিতে ওই বাড়ীতে অভিযানে গিয়ে তার ঘর তল্লাশি করে ইয়াবা ৪২পিচ,ফেন্সিডিল ৫০ বোতল, গাঁজা ৭০০ গ্রামসহ বদিয়ার রহমানকে আটক করে।এসময় মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম ও মাদকাসক্ত অবস্থায় অপর ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)রাজীব কুমার রায় জানান, মাদক নির্মূলে জেলা পুলিশের নির্দেশনায় আমরা ধারাবাহিক ভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছি।তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ফুলবাড়ী থানায় মামলা নং- ৩৪।